ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফল আজ

ব্যাচেলর অব মেডিসিন, ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আজ সোমবার (৪ এপ্রিল)। দুপুরের দিকে ফল প্রকাশ হতে পারে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের ভর্তি পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট একাধিক দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে

এর আগে গত শুক্রবার (১ এপ্রিল) সারাদেশে ১৯টি কেন্দ্রের মোট ৫৭টি ভেন্যুতে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সূত্র মতে, এবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে পরীক্ষার খাতা মূল্যায়ন ও পুনর্মূল্যায়ন করা হয়। ইতোমধ্যে ফল প্রকাশের প্রস্তুতি প্রায় চূড়ান্ত। এ নিয়ে আজ সকালে বিশেষজ্ঞদের দুটি দল বসবেন। তারা ফল প্রকাশে মত দিলেই দুপুরের দিকে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে।

এ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব বলেন, ফল প্রকাশের প্রস্তুতি প্রায় শেষ। সোমবার যে কোনো সময় ফল প্রকাশ করা সম্ভব হবে বলে আশা করছি।

তবে অধিদফতরের এক কর্মকর্তা বলেন, এ বছর রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী অংশগ্রহণ করায় দফায় দফায় পরীক্ষার খাতা মূল্যায়ন ও পুনর্মূল্যায়ন করা হয়। পরীক্ষার্থীদের মধ্যে কেউ কেউ তথ্য গোপন করায় সেগুলো খুঁজে বের করতে দেরি হয়েছে।

উদাহরণ হিসেবে, পরীক্ষার্থীদের মধ্যে অনেকে গতবছর উত্তীর্ণ হয়ে ভর্তি হয়েছেন, কিন্তু সে তথ্য উল্লেখ করেননি তিনি। এছাড়া আরও কিছু ভুলত্রুটি সংশোধন করাতে সময় বেশি লেগেছে।

উল্লেখ্য, শুক্রবার (১ এপ্রিল) এমবিবিএস ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সারাদেশে ১৯টি কেন্দ্রের মোট ৫৭টি ভেন্যুতে হয় এ পরীক্ষা। কেন্দ্রগুলোর মধ্যে ১৮টি মেডিক্যাল ও একটি ছিল ডেন্টাল কলেজ।

এ বছর দেশব্যাপী সরকারি মেডিক্যাল কলেজে মোট ৪ হাজার ৩৫০টি আসনের বিপরীতে পরীক্ষা দিতে আবেদন করেন ১ লাখ ৪৩ হাজার ৯১৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ঢাকায় শিক্ষার্থীর সংখ্যা ছিল ৬১ হাজার ৬৭৮ জন। সেই হিসাবে প্রতি আসনের বিপরীতে আবেদন করেন ৩৩ শিক্ষার্থী, যা বিগত বছরগুলোর তুলনায় বেশি।

সর্বশেষ শুক্রবারের পরীক্ষায় ১ লাখ ৩৯ হাজার ৭৪০ জন অংশগ্রহণ করেন। অর্থাৎ এ বছর আবেদনকারীদের মধ্যে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেননি ৪ হাজার ১৭৫ জন।

ads
ads
ads

Our Facebook Page

↑